মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান শিকদার, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, পলাশ চৌধুরী, রেজাউর রহমান রেজা, ডা. বাবুল মিয়া, শাহীন খাঁন, এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি সারয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাদের হোসেন বুলু, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার মণ্ডল, নারী নেত্রী মনিকা ইসলাম, খুরশেদা মহিউদ্দিন প্রমুখ।