ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুরে অভিযান চালিয়ে ১২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বিজিবি।
রোববার (১৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের কম্বলসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়েছে।
আটক করা পণ্যের মূল্য প্রায় ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।










