যশোরের পুলেরহাটে ৫০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে এ হাসপাতাল উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য দেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জামালুন্নেসা, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতালগুলোর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশানারা বেগম প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘‌মানুষ ও মানবতার সেবায় আদ্-দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীর কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আদ্-দ্বীন রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে।’