ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা হিসেবে ৪০০ কৃষকের মাঝে সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ সহযোগিতা করা হয়। চলতি খরিফ মৌসুমে প্রত্যেক কৃষককে এক কেজি হাইব্রিড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি সার ও উপকরণ দেয়া হয়।