পটুয়াখালীতে দেশের প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের মহাপরিচালক (অনুসন্ধান) একেএম সোহেলের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের (অনুসন্ধান) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, দুদক বরিশাল বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত মণ্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর একেএম শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার,
পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াজেদ আলী গাজী।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার বিরুদ্ধে ২৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগগুলোর মধ্যে অধিকাংশের অভিযোগ তাত্ক্ষণিকভাবে নিষ্পত্তি
করা হয়।










