ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপঝাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ মে) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝোপঝাড় থেকে সাকিবুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে।
পুলিশের দাবি সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
তিনি জানান, জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।










