যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় ৬৬২ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ২৩১ জনকে।
আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— ২টি দেশী একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, ১টি লোহার তৈরি দা, ১টি ছোরা, ২টি লোহার রড ও ১টি কাঠের লাঠি।










