আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরি। তিন দিনব্যাপী মেলায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।