মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপণের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  জকি আহাদ। আজ বৃহস্পতিবার (১৩ জুন) দেশটির স্টেট হাউজে পরিচয়পত্র পেশের পর মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশের হাইকমিশনারকে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকেও তার শুভকামনা জ্ঞাপন করেন।

পৃথ্বীরাজসিং বলেন, মরিশাস সবসময় বাংলাদেশের সঙ্গে সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে। তিনি বাংলাদেশ সরকারের কমন মার্কেট ফর ইর্স্টান অ্যান্ড সাউদার্ন আফ্রিকা, সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি এবং ইস্ট আফ্রিকান কমিউনিটি কর্তৃক প্রদত্ত বাণিজ্য সুবিধা ভোগ করার জন্য মরিশাসকে আফ্রিকান গেটওয়ে হিসেবে ব্যবহার করার আহ্বান জানান।

তিনি মরিশাসের বিভিন্ন খাতে বিশেষত পোশাক খাতে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের অবদান অবদানের প্রশংসা করেন। এছাড়াও তিনি দুদেশের মধ্যকার অনিস্পন্ন সমঝোতা স্মারক/চুক্তিসমূহ চূড়ান্ত করে স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। এ সময়ে তিনি ২০২৩ সালের মে মাসে তার বাংলাদেশ সফরের স্মৃতি স্মরণ করেন।

হাইকমিশনার জকি আহাদ মরিশাসের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।