নৃগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। গতকাল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামে এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা। বক্তারা বলেন, নৃগোষ্ঠী মৌলিক অধিকার থেকে বঞ্চিত।৷ নানা প্রতিবন্ধকতার কারণে তাদের সন্তানরা সুশিক্ষা লাভ করতে পারছে না। তারা এখনো দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। শিক্ষা, কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।