বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে শালিকার দুই শিশু সন্তানকে হত্যা মামলায় ইলিয়াস পহলান নামে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন। এছাড়া ধর্ষণচেষ্টার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যাচেষ্টার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।