নাটোরের চলনবিল থেকে শিকার করা ১০৫টি বক ও শালিক উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় দুই শিকারিকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সকাল ৯টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ থানার পলাশী গ্রামের কবির প্রামাণিক (৪৫) ও একই গ্রামের জান মাহমুদ (৩৫)।
পাখি অবমুক্ত
নাটোরের চলনবিল থেকে শিকার করা ১০৫টি বক ও শালিক উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
নাটোরের চলনবিল থেকে শিকার করা ১০৫টি বক ও শালিক উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।










