নাশকতার মামলায় দিনাজপুরের ফুলবাড়ীর পৌর কাউন্সিলর হাসানুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের রেলগেট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসানুর রহমান ফুলবাড়ী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ১ নভেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল ছোড়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।