মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে ক্রীড়া আয়োজন করা হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে দাঁড়িয়াবাঁধা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি উপস্থিত ছিলেন।