দুর্ঘটনা থেকে রক্ষায় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল সকালে শহরের বড় চৌরাস্তা মোড়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে শোভাযাত্রা, আলোচনা সভা ও হেলমেট পরিধানে মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সদর থানার ওসি মনিরুজ্জামান মনির, ট্রাফিক ইন্সপেক্টর ফয়সাল আহমেদ ও আবু সাইয়েদ প্রমুখ।
মোটরসাইকেল চালানোয় সচেতনতা বৃদ্ধিতে পুলিশের ক্যাম্পেইন
দুর্ঘটনা থেকে রক্ষায় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে।
দুর্ঘটনা থেকে রক্ষায় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে।










