নেত্রকোনার আটপাড়ায় রবি মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ শুরু হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধানের চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম।