সিরাজগঞ্জের
রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের
মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
সোমবার (১
মে) বিকাল সোয়া ৫টার দিকে মহাসড়কের ঘুড়কার জোড়াব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত
তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি।










