রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৮৭ কেজি ইলিশ এবং ৫৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, জেলার বিভিন্ন এলাকায় আটটি অভিযান ও তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে পাঁচজনকে ১০ দিন করে ও ১৭ জনকে তিনদিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দ করা মাছ সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।