কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী। রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয় এবং গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত ও বাবু নামে দুজনকে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।