এর ফলে বেকায়দায় পড়ছেন বিচারপ্রার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ মে পাবনার দায়রা ও জেলা জজ মো. এনায়েত করিম সরকারের বদলি হয়। পরে তার দায়িত্ব অর্পিত হয় পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এফ এম আহসানুল হকের ওপর। এর ফলে একসঙ্গে দুটি আদালতের দায়িত্ব পড়ে একজনের ওপর।

এদিকে মামলার চাপ বেশি থাকায় বিচারপ্রার্থীদের সেবা পেতে বিলম্ব হচ্ছে। এ কারণে অনতিবিলম্বে পাবনা জেলা ও দায়রা জজের পদটিতে বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন পাবনা জেলা বার সমিতির সদস্যরা।