পটুয়াখালী সদর উপজেলা শেখ রাসেল শিশু পার্কের সামনে সার্কিট হাউজ মোড়ে বীর মুক্তিযোদ্ধা ভাষ্কর্য নির্মিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় নির্মিত ভাষ্কর্যের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন বলেন,মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে জেলা পরিষদের অর্থায়নে এ ভাষ্কর্য নির্মাণ করা হয়েছে। জেলার ৮টি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ভাষ্কর্য নির্মাণ করা হবে পর্যায়ক্রমে।