সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি প্রসঙ্গে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে আপিল করা হবে। গতকাল রাতে মেহেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মেহেরপুরে এসে পৌঁছেন।

তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের অহেতুক হয়রানি করা যাবে না আইনটি অনেক পুরনো। এ আইনটি বিচারক, ম্যাজিস্ট্রেট সরকারি কর্মচারীদের জন্য আগে থেকেই রয়েছে। বংলাদেশ ও ভারতসহ অন্য দেশেও কাছাকাছি একই রকম আইন আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর কোনো দুর্নীতি থাকলে এ আইনের সঙ্গে সম্পৃক্ত নয়। এ ধারাটি যে বাতিলের রায় হয়েছে সে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর বিচার-বিশ্লেষেণ করে দেখা হবে।