বরিশালে ডায়াগনস্টিক সেন্টার ও খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে নগরীর প্যারারা রোড ও গীজ্জামহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন মেডিকেল সার্ভিসেসসহ দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৭ হাজার এবং হোটেল আল জামিয়াকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।