মানিকগঞ্জের আরিচা ঘাটে বিআইডব্লিউটিএর ড্রেজিং মেশিনের পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিএর ড্রেজিং অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তূপ করে রাখা ছিল। হঠাৎ করেই ২০-২৫টি পাইপে আগুন লাগে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোঁতা মিয়া।