রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের(রাকাব) পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলীকে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আলীকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।









