বস্তায় আদা চাষের জন্য ফেনী সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ১৬০ ব্যক্তিকে প্রণোদনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল তালিকাভুক্ত ব্যক্তিদের হাতে প্রণোদনার বীজ, সার ও কীটনাশক তুলে দেন। উপজেলা পরিষদের অর্থায়নে প্রণোদনার আওতায় ১৬০ ব্যক্তিকে এক কেজি আদা বীজ, রাসায়নিক ও জৈবসার দেয়া হয়েছে।