স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে দ্বিতীয়বারের মতো একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় সরকার।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জুলাই থেকে স্বাস্থ্য অধিদফতরের ডিজি পদে কাজ করছেন আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তার চাকরির নিয়মিত মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে তাকে চুক্তিতে নিয়োগ দেয়া হয়।