মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে শাশুড়ি রঙ্গিলা খাতুনকে (৪৫) হাঁসুয়া দিয়ে
কুপিয়ে হত্যা করেছে জামাতা বাদশা মিয়া। গতকাল বেলা ১১টার দিকে জামাতার নির্যাতন থেকে মেয়েকে বাঁচাতে গেলে এ হত্যার শিকার হন তিনি। নিহত রঙ্গিলা খাতুন ওই গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে অন্তঃসত্ত্বা স্ত্রী রিমি খাতুনকে মারধর করছিলেন বাদশা। এক পর্যায়ে মেয়েকে বাঁচাতে রঙ্গিলা খাতুন এগিয়ে যান। এ সময় ধারালো হাঁসুয়া দিয়ে শাশুড়ির ওপর আক্রমণ চালান বাদশা। উপর্যুপরি কোপানোর ফলে ঘটনাস্থলেই নিহত হন রঙ্গিলা খাতুন।










