খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে যশোরে বিএনপির নেতাকর্মীরা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সদর উপজেলার পুলেরহাট বাজারে এ জনসংযোগ শুরু হয়। পরে যশোর-বেনাপোল মহাসড়ক এবং স্থানীয় বাজারে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জনসংযোগ করেন।

নেতা-কর্মীরা জানান, আগামী ২২ অক্টোবর খুলনায় সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে সাধারণ মানুষের মধ্যে এ জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।