চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। গতকাল দুপুরে ডোমখালী ঘাটসংলগ্ন সন্দ্বীপ চ্যানেল থেকে জালগুলো উদ্ধার করা হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।