বান্দরবান পৌরসভার ২ নং ওয়ার্ডে নবনির্মিত বাস টার্মিনাল উদ্বোধন ও ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শৈল শোভা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, বান্দরবান পৌর মেয়র সামশুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম প্রমুখ।
বান্দরবানে বাস টার্মিনাল উদ্বোধন
বান্দরবান পৌরসভার ২ নং ওয়ার্ডে নবনির্মিত বাস টার্মিনাল উদ্বোধন ও ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বান্দরবান পৌরসভার ২ নং ওয়ার্ডে নবনির্মিত বাস টার্মিনাল উদ্বোধন ও ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।










