পারিবারিক কলহের জেরে ভোলায় দ্বিতীয় স্ত্রীর হাতে খুন হয়েছেন ফরহাদ হোসেন টিটব মুন্সী নামে এক ব্যক্তি। স্বামীকে হত্যার পর হাতের আঙুল ও এক পা কেটে ফেলেন স্ত্রী। শনিবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পণ্ডিতের পোল এলাকার শিয়ালী বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার ও তার ছেলেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় টিটবকে মোবাইল ফোনে দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার তার বাড়িতে ডেকে আনেন। গভীর রাতে চোখে মড়িচের গুঁড়ো ছিটিয়ে দা দিয়ে কুপিয়ে টিটবকে হত্যা করেন। সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়।










