খাগড়াছড়ির
রামগড়ে কালবৈশাখী ঝড়ে গাছপালাসহ ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনা। এসব
কারণে উপজেলার কয়েকটি স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
এলাকাবাসী
জানায়, রোববার (৫ মে) ভোরের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ গুঁড়ি গুঁড়ি
বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা বাতাস। বাতাসের তীব্রতার সঙ্গে সঙ্গে
বাড়তে থাকে বৃষ্টির মাত্রা। এই ঝড়ে বিভিন্ন সড়কের পাশের গাছপালা ভেঙে পড়ে। রামগড়
বাজার, দারোগা পাড়া ও মহামুনি এলাকায় গাছপালা উপড়ে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে। এ
কারণে কয়েক জায়গায় হেলে পড়েছে খুঁটি। ১৫ মিনিটের ওই ঝড়ে ভেঙে গেছে অনেকের বাড়িঘরও।
তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলোতে দুপুর ১২টা পর্যন্ত সংযোগ পুনঃস্থাপন করা হয়নি।
এদিকে
ঝড়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বাড়িঘর ক্ষতিগ্রস্তের পাশাপাশি গাছ পড়ে চার ঘণ্টা সড়কে
যান চলাচল বন্ধ ছিল। গাড়িটানা এলাকায় রাস্তায় গাছ পড়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক
যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ সময় উভয় দিকগামী বাস, ট্রাক ছাড়াও বিভিন্ন পরিবহন আটকা
পড়ে। পরে
বেলা সাড়ে ৯ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল
স্বাভাবিক হয়।










