দেশে আজকের এ দুঃসহ সংকটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে সংকট সমাধান হবে না। দেশের মানুষ মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব
হারুনুর রশীদ এমপি।
গতকাল দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, তিনদিন আগেই রংপুরের গণসমাবেশে আমরা উপস্থিত হব। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাতালের মতো কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি সমাবেশে ১০ লাখ লোক আনেন আমরা আনব ২৫ লাখ। বিএনপির নেতা-কর্মীরা নিজ খরচে সমাবেশে আসেন। আপনাদের মতো লোক ভাড়া করে নিয়ে আসে না।
এটাই পার্থক্য
আওয়ামী লীগ বিএনপির মধ্যে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ দলের অন্য নেতাকর্মীরা।










