মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবসে গতকাল বিকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অংশীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা, সহকারী শিক্ষক আবুল কাশেম খান, মো. ইয়াহ ইয়া, মো. রাকিব হোসেন প্রমুখ।