রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ আয়োজন করতে যাচ্ছে সাত দিনব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২৫’। ২৩ আগস্ট শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের তিনটি শ্রেণীকক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. বনি আদম এ তথ্য জানান। প্রদর্শনীতে ১৬০ শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম স্থান পাবে বলেও জানান তিনি।