মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে গতকাল বেলা ১১টার দিকে মৌমাছির আক্রমণেহায়দার আলী (৪২) নামের এক কৃষকেরমৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। আহতদের মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজউদ্দীনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ফজলু,মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী।