কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুকুর খননের সময় কালো পাথরের একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার পুকুর থেকে মূর্তিটি পাওয়া যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভেকু মেশিনের মাধ্যমে ওই এলাকার একটি ব্যক্তি মালিকানাধীন পুরোনো পুকুর খনন করা হচ্ছিল। আজ খননের এক পর্যায়ে কালো বর্ণের পাথরের প্রাচীন মূর্তিটি মেশিনের পাতের সঙ্গে উঠে আসে।
তিনি আরো জানান, স্থানীয় লোকজন থানায় খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে থেকে মূর্তিটি নিয়ে আসে। এটি কোন সময়কার বা কত মূল্যের সে ব্যাপারে কিছুই নিশ্চিত নয়। প্রাচীন বস্তুটি আদালতের কাছে জমা দেয়া হবে বলেও তিনি জানান।
কুষ্টিয়ায় পুকুর খননের সময় মিললো প্রাচীন মূর্তি