বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ দশমিক ১৩ বিলিয়ন ৩ হাজার ৫১৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। খবর বাসস।
আজ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এ চিত্র ওঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক আরো জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৪৬ বিলিয়ন বা ৩ হাজার ৪৬ কোটি ডলার।










