মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণসংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।