১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। রংপুরে দিবসটি উপলক্ষে গতকাল আলোচনা সভার আয়োজন করে ব্র্যাক।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্প আয়োজনে মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক।










