জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ি—এ স্লোগান সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরজ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ  অতিথি ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আছাদুজ্জামান রিপন।