চুয়াডাঙ্গার দামুড়হুদায় খামার দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামে বাউ মুরগি খামারিদের নিয়ে দিবসটি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এহতেশামুল হক ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান রেজা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় খামার দিবসে ৮০ খামারি উপস্থিত ছিলেন।