বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের
সব রকমের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার (১১ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আজ থেকে
সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী কোনো রকমের রাজনৈতিক সংগঠন, পেশাজীবী
সংগঠন কিংবা কোনো প্রকার অঙ্গ বা ছায়া সংগঠন, লেজুরবৃত্তিক প্যানেল, পরিষদ বা সমিতির
সাথে জড়িত থাকতে পারবেন না। অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সব রকমের রাজনৈতিক ও
পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।
খুব শিগরিরই এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।










