ফেনীর ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া আরো একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বিকালে ছাগলনাইয়া থানা সংলগ্ন একটি স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা
হয়। এর আগে গত সোমবার (৫ আগস্ট) ছাগলনাইয়া থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
করে বিক্ষুদ্ধ জনতা।
ফেনীস্থ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন
জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শনিবার
বিকালে অভিযান চালানো হয়। এ সময় থানা সংলগ্ন একটি স্থান থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার
করা হয়। তিনি জানান, এর আগেও ওই থানা থেকে লুট হওয়া পুলিশ সদস্যদের ব্যবহৃত আরো ৬টি
অস্ত্র উদ্ধার করে আনসার-ভিডিপির সদস্যরা।










