মেছো বিড়াল একটি সংরক্ষিত ও আইসিইউএন কর্তৃক লাল তালিকাভুক্ত প্রাণী। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এদের বিচরণ রয়েছে। বিলুপ্তপ্রায় প্রাণীটি সংরক্ষণে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। গতকাল বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়। ‘মেছো বিড়াল সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক সভাটি আয়োজন করে কুষ্টিয়া সামাজিক বন বিভাগ ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংস্থা।