দেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের ভবিষ্যৎ নেতৃত্বকে ক্ষমতায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ডংগি সোর্সিং লিমিটেড (ডিএসএল) প্রেজেন্টস ইনস্পিরেশন, পাওয়ার্ড বাই ইউরোফিন্স কনজিউমার প্রোডাক্ট টেস্টিং বাংলাদেশ - টেক্সটাইল ফোকাস আয়োজিত লিডারশিপ ও নলেজ-শেয়ারিং ইভেন্ট।

শনিবার (১৫ নভেম্বর) উত্তরার বিএমজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল জ্ঞান বিনিময়, নেতৃত্ব উন্নয়ন এবং শিল্পে টেকসই অগ্রগতিকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনা করা। দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে আগত পেশাজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল-ইয়ারসহ মোট ছয় শতাধিক অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খাতসংশ্লিষ্ট শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। বক্তাদের মধ্যে ছিলেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও ফ্যাশন পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মিজানুর রহমান। বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ও দেশ গার্মেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভিদিয়া অমৃত খান এবং বিজিবিএ’র সভাপতি ও ডংগি সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোফাজ্জল হোসেন পাভেল অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবি খান। শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত, এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল (এজে), পুর্বাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর আই. সরকার সোহেল এবং এসেনশিয়াল ক্লোথিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল নাকিব, ইউরোফিন্স কনজিউমার প্রোডাক্ট টেস্টিংয়ের সাউথ এশিয়া রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর ড. কার্তিক এন. ডি. এবং ডিবিএল গ্রুপের সাস্টেইনেবিলিটি লিড মাশুক চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ সময় মিজানুর রহমান তার জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে উদ্যোক্তা হিসেবে সফলতার প্রেরণাদায়ক কথা বলেন।

মোফাজ্জল হোসেন পাভেল জানান, বিশ্বব্যাপী দেশের ব্র্যান্ডিংয়ে তারা কাজ করছেন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যৎ নেতাদের অনুপ্রাণিত করা অত্যন্ত জরুরি।

এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল (এজে) ভবিষ্যৎ গ্র্যাজুয়েটদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববাজারে নেতৃত্ব দিতে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

বক্তাদের সবাই নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণামূলক গল্প উপস্থাপন করেন ও সফলতার জন্য পরামর্শ দেন।

টেক্সটাইল ফোকাসের সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি দেশের টেক্সটাইল শিল্পকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে উপস্থাপন করতে কাজ করছে এবং Inspiration হচ্ছে ভবিষ্যৎ শিল্পনেতাদের উদ্বুদ্ধ করার তাদের অন্যতম স্বাক্ষর ইভেন্ট।

ইভেন্টে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াককে, যিনি এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন এর গ্লোবাল চেঞ্জ এওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন।

ইভেন্টটি সমন্বয় করেন টেক্সটাইল ফোকাসের সম্পাদক ও মার্কেটো সার্ভিসেস-এর সিইও মোহাম্মদ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডংগি সোর্সিং লিমিটেডের সিওও ক্রিস্টো ক্রেইগ, ইউরোফিন্স কনজিউমার প্রোডাক্ট টেস্টিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপক ঘোষ, ডেনিম সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সোহেল রানা এবং ডিবিএল গ্রুপের থ্রেডস অ্যান্ড অ্যাক্সেসরিজ ডিভিশনের সিইও শাখাওয়াত হোসেন।

এ ছাড়া ডেল্টা কিমিয়ার ডিরেক্টর ইসমাইল চাকির এবং পাকিজা সফটওয়্যার লিমিটেডের সিওও এমডি জাহিদুল ইসলাম যুবরাজ অনুষ্ঠানে অংশ নেন।

ইভেন্টে স্পন্সর হিসেবে ছিল ডেনিম সলিউশনস লিমিটেড। সাসটেইনেবিলিটি পার্টনার হিসেবে সহযোগিতা করে ইকো থ্রেডস অ্যান্ড ইয়ার্নস, নলেজ পার্টনার ডেল্টা কিমিয়া ও টেকনোলজি পার্টনার হিসেবে অংশ নেয় পাকিজা সফটওয়্যার লিমিটেড।

টেক্সটাইল ফোকাস গত ১০ বছর ধরে দেশের টেক্সটাইল খাতে গবেষণা, উন্নয়ন এবং প্রচারণামূলক কার্যক্রমে কাজ করছে। ‘ইনস্পিরেশন’ অনুষ্ঠান সেই ধারাবাহিকতার অংশ, যার লক্ষ্য ভবিষ্যৎ শিল্পনেতাদের প্রস্তুত করা এবং টেকসই ও উদ্ভাবনী টেক্সটাইল খাত গঠনে ভূমিকা রাখা।