ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে সাফা মারিয়াম (৯) ও মানসুরা মীম (৮) নামে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার মোহনা গ্রামে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনা গ্রামে অবস্থিত দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার শিক্ষকরা পাশের সৌদিয়া মসজিদে জোহরের নামাজ পড়তে যান। এ সময় ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সাফা মারুয়া ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের মেয়ে মানসুরা মীম পাশে আকাশমণি গাছের নিচে খেলা করছিল। বেলা পৌনে ২টার দিকে হঠাৎ বজ পাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মীমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাদশা।