মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন ২০২১ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ কর্মসূচি শুরু হয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন ও বাস্তবায়ন উপকমিটি জানিয়েছে, ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে সকাল থেকে রয়েছে নানা আয়োজন।

এরপর ১৬, ১৭, ২৩ ও ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়টিতে নানা কর্মসূচি থাকছে। ওই কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।