মেহেরপুরে বোতলজাত সয়াবিন তেলের মূল্য মুছে অধিক দামে বিক্রি করা ও মেয়াদ উত্তীর্ণ মালপত্র রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, শহরের বড় বাজারে অবস্থিত নবাব স্টোরকে ১৫ হাজার ও গনি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।